রাজশাহী, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক আদিবাসী কিশোরীকে (১৫) ধষর্ণ চেষ্টার অভিযোগে এক যুবলীগকর্মীকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
রোববার রাতে উপজেলার বুলিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আটক যুবলীগকর্মী আব্দুল হামিদ সাবু (৪০) উপজেলার প্রেমতলী এলাকার বাসিন্দা।
গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবু রোববার দিবাগত রাত ১২টার দিকে বুলিগ্রামে এক আদিবাসীর বাড়ি গিয়ে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে লোকজন এসে সাবুকে ধরে ফেলে। পরে পিটুনি দিয়ে প্রেমতলী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
ওসি বলেন, সোমবার সকালে সাবুকে গোদাগাড়ী থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।
গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপিত মনিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানান, সাবু যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার কোনো পদ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৯ ঘ.
bdnews24