২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ৭২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর পৌরসভার শাহপুর এলাকার একটি বাড়ি থেকে ৭২ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

লক্ষ্মীপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর পৌরসভার শাহপুর এলাকার একটি বাড়ি থেকে ৭২ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত জাল নোটগুলো এক হাজার ও ৫'শ টাকার বলে পুলিশ জানায়। গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে এই জাল নোট উদ্ধার করে। এ সময় মিয়ানমারের বেশ কিছু মূদ্রাও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাচিয়া গ্রামের মৃত আমির হোসেনের পুত্র আবুল কালাম এবং ঠাকুরগাঁও জেলায় কালিকা গাঁও আমিনুল ইসলামের বাড়ীর জনৈক সোলায়মানের পুত্র মইনুল ইসলাম। লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসি ওয়াহিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) নির্মল চাকমার নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের শাহপুর এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়ি থেকে জাল টাকা উদ্ধার করে। এসময় আবুল কালাম ও তার সহযোগী মঈনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৪ ঘ.