ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভাগাভাগি নিয়ে মারামারি করার সময় এক শিশু পঞ্চমতলা ছাদ থেকে পড়ে মারা গেছে।
নিহত শিশুর নাম মো. বিপ্লব(১০)। এ ঘটনায় জড়িত সন্দেহে ইমন (৯) নামে এক শিশুকে আটক করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর তেলঘাট এলাকায় রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই শিশু পঞ্চাশ টাকা রাস্তায় কুড়িয়ে পায়। তখন তারা দুজন একটি ভবনের ছাদের উপর গিয়ে ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগে।
আটক শিশুটির উদ্ধৃতি দিয়ে ওসি জানান, দুই শিশু হাতাহাতি করার সময় একটি শিশু হঠাৎ নিচে পড়ে যায়।
শিশুটি ওই এলাকায় থাকেন বলে জানা গেছে।
ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮২৭ ঘ.
bdnews24