২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

মৌলভীবাজার জেলা কারাগারের হাজতি এক ভারতীয় নাগরিক শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

মৌলভীবাজার, মে ১৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার জেলা কারাগারের হাজতি এক ভারতীয় নাগরিক শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত সুয়াই উদ্দিনের (৪০) বাড়ি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায়। মৌলভীবাজার কারাগারের জেলার সুবোধ রঞ্জন সাহা সাংবাদিকদের জানান, গত ৮ মে হাজতি সুয়াই উদ্দিনের শ্বাসকষ্ট শুরু হলে ওইদিনই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সুবোধ রঞ্জন জানান। জেলার সুবোধ রঞ্জন সাহা জানান, গত বছরের জানুয়ারিতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা তাকে আটক করে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫৯ ঘ.