চাঁদপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে অভিযানে চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
রোববার ভোর ১১টা থেকে বেলা ১১টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে এ জাল আটক করা হয় বলে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইফুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, আটক করা জালের দাম ৮৫ লাখ ৫০ হাজার টাকা।
এ অভিযানে কোনো জেলেকে আটক করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.
bdnews24