২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট অপেরার বিপুল বিস্তার

পুরো বিশ্বকে অন্তর্জালে জড়ানোর স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে অপেরা মিনি। বর্তমানে ১০ কোটিরও বেশি মানুষ ইন্টারনেটে যুক্ত হচ্ছেন এই ব্রাউজারের মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 07:40 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপেরার প্রধান নির্বাহী যখন বলেন, তার কোম্পানির লক্ষ্য সম্ভাব্য প্রতিটি যন্ত্রকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা- তিনি খুব একটা ভুল বলেন না। লার্স বোয়লেসেনের দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে ১০ কোটিরও বেশি মানুষ অপেরা মিনির মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হচ্ছেন। এই পরিসংখ্যান বলছে, অপেরা মিনিই বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার। আর এই সফটঅয়্যায়টি গ্রাহকরা পাচ্ছেন বিনে পয়সায়। স