২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি অধিগ্রহণের প্রতিবাদে রায়ের বাজারে বিক্ষোভ

কবরস্থানের জন্য ভূমি অধিগ্রহণের প্রতিবাদে রাজধানীর রায়েরবাজারে বিক্ষোভ মিছিল করছে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবরস্থানের জন্য ভূমি অধিগ্রহণের প্রতিবাদে রাজধানীর রায়েরবাজারে বিক্ষোভ মিছিল করছে স্থানীয়রা। বধ্যভূমির কাছে কবরস্থান তৈরির জন্য প্রায় ৬ হাজার কাঠা ভূমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। 'রায়েরবাজার ভূমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটির' সভাপতি হাজী মো. ইউসুফ আলী জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে প্রায় হাজারখানেক মানুষ সাদেক খান পেট্রল পাম্প থেকে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে মিছিলটি সুলতানগঞ্জ মসজিদের গলিতে ঢুকে বিক্ষোভ করে। মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, পূর্বানুমতি ছাড়া বিক্ষোভ মিছিল বের করায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে লাঠিপেটার কথা অস্বীকার করেন ওসি। বিকাল সাড়ে ৬টার দিকে প্রতিরোধ কমিটির সভাপতি হাজী ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,স্থানীয় সাংসদ ও স্থানীয় সরকার ও ভূমি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তাদের ফোনে আশ্বাস দেওয়ায় বিক্ষোভ বন্ধ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমইউএস/এএল/১৯৩৫ ঘ.