২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে বৃদ্ধাকে জবাই

রাজধানীর বনানীতে নাসরিন আক্তার (৫৬) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে নাসরিন আক্তার (৫৬) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ২৭ নম্বর রোডের ৭ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ হত্যায় জড়িত সন্দেহে গৃহকর্মী লিজাকে (২৪) পুলিশ খুঁজছে। গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাসরিনের স্বামী তাজুল ইসলাম সামস আমেরিকায় থাকেন। এক ছেলে ও এক মেয়েও বাইরে থাকেন। রোববার রাতে ওই ফ্ল্যাটে ছিলেন শুধু নাসরিন আর লিজা। কিন্তু লিজাকে পাওয়া যাচ্ছে না।" রোববার রাতে ঘুমের মধ্যে নাসরিনকে হত্যার পর দিনের কোনো এক সময়ে লিজা পালিয়ে যায় বলে পুলিশের ধারণা। তবে বাসা থেকে কিছু খোয়া গেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ওসি। তিনি জানান, ময়নাতদন্তের জন্য নাসরিন আক্তারের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/২২২৭ ঘ.