ফেনী, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ছাগলনাইয়ায় বল্লভপুর উচ্চ বিদ্যালয়ে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কহুয়া নদীর বেড়িবাঁধ, ফেনী নদীতে ব্লক ফেলা ও চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহণসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনীর ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহউদ্দিন ও বিএসএফ-এর ৭০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট (বগাফা, দক্ষিণ ত্রিপুরা) শ্রী সিপি মিনার বৈঠকে নিজ নিজ পক্ষের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৩৯ ঘ.
bdnews24