ব্রাহ্মণবাড়িয়া, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার একটি গ্রামে তড়িতাহত হয়ে নিহত হয়েছেন ব্যাটারি চালিত এক অটোরিকশা চালক।
পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বিরসা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়ার বিরাসা গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি গাজী মো. শাখাওয়াথ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে নিজের অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় তড়িতাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাবুল।
অচেতন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, বাবুল মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১১৫৫ ঘ.
bdnews24