২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্পোন্নত দেশগুলোতে সহায়তা বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

সুবিধাবঞ্চিত কোটি কোটি মানুষের জন্য উন্নয়ন অংশীদারদের অঙ্গীকারের কথা মনে করিয়ে দিয়ে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুবিধাবঞ্চিত কোটি কোটি মানুষের জন্য উন্নয়ন অংশীদারদের অঙ্গীকারের কথা মনে করিয়ে দিয়ে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার তুরস্কের ইস্তাম্বুলে লুৎফি কিরদার কনভেনশন এন্ড এক্সিবিশন সেন্টারে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জাতিসংঘ সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ ব্যাপারে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়ন সহযোগীদের অবশ্যই এগিয়ে আসতে হবে। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য উদীয়মান উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বের মোট জনসংখ্যার এক-অষ্টমাংশ স্বল্পোন্নত দেশগুলোতে বসবাস করে- এ তথ্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, এই জনসংখ্যাকে উৎপাদন ও মর্যাদাশীল মানবসম্পদে পরিণত করার পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলো সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লে