২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৈত্রিক ভিটা দান করলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তার পৈত্রিক ভিটা সরকারকে দান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 06:26 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তার পৈত্রিক ভিটা সরকারকে দান করেছেন। শুক্রবার দুপুরে স্বস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে নিবন্ধন দলিলমূলে এ জমি অর্পণ করেন তিনি। মাদারিপুরের ভূমি অফিসের নিবন্ধককে কমিশনে ঢাকায় এনে প্রধান বিচারপতির বাসভবনে বসে এ দলিল সম্পাদন করা হয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের নিবন্ধক মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রত্যন্ত অঞ্চলের গরিব ও দুস্থ জনগণের স্বাস্থ্যসেবায় একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য প্রধান বিচারপতি পৈত্রিকসূত্রে পাওয়া ৮শতাংশ জমি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে দান করেছেন। "ইতিমধ্যে ওই জমিতে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য সরকার প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে ওই অঞ্চলের গরিব মানুষ উপকৃত হবে।" মাদারিপুরের রাজৈর উপজেলার আড়াইপাড়া গ্রামে প্রধান বিচারপতির পৈত্রিক ভিটায় এই আট শতাংশ জমি ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এইচএ/২৩৫০ ঘ.