২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সম্মেলন অনুষ্ঠিত

যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সম্মেলন ২০১১ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

চট্টগ্রাম, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সম্মেলন ২০১১ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলন উদ্বোধন করেন প্রবীণ শ্রমিক নেতা আহসান উল্লাহ চৌধুরী। উদ্বোধন শেষে একটি র‌্যালী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলন উপলক্ষে মুসলিম হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরিফ উল্লাহ হাই। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসু'র সাবেক ভিপি ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপিকা মাহফুজা খানম। সভায় বক্তারা বলেন, '৭২ এর সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে হবে। বক্তার পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদেরও বিচার দাবি করেন। আরো বক্তব্য রাখেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ কাফি রতন, প্রেসিডিয়াম সদস্য শিহাব চৌধুরী বিপ্লব, প্রকাশ ঘোষ, হাফিজ আদনান রিয়াদ, জেলা সাধারণ সম্পাদক রাজীব দেব ও সহ সাধারণ সম্পাদক শ্যামল ধর। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩৭ ঘ.