২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ভিজিএফ'র চাল আটক

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ভিজিএফের আট বস্তা চাল আটক করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

লালমনিরহাট, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ভিজিএফের আট বস্তা চাল আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে সিন্দুর্না ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে পাচারের সময় এ চাল আটক করা হয় বলে কর্মকর্তারা জানান। এলাকাবাসীর বরাত দিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী বলেন, বৃহস্পতিবার বিতরণের সময় কম দিয়ে ভিজিএফের ২৪ বস্তা চাল উদ্বৃত্ত রাখা হয়। এরপর ১৬ বস্তা চাল পাচার করলে বিষয়টি জানা যায়। পরে আরো ৮ বস্তা চাল ইউপি কার্যালয় গুদাম থেকে পাচারের উদ্যোগ নিলে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাখাওয়াৎ হোসেন ও তিনি নিজে (উত্তম কুমার নন্দী) পুলিশ নিয়ে ওই চাল জব্দ করেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরো বলেন, একইভাবে টংভাঙ্গা ইউনিয়নেও বিতরণ শেষে ৩৪ বস্তা চাউল উদ্বৃত্ত হলে জনতা ইউপি কার্যালয় ঘিরে রাখে। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বাচ্চু ঘটনাস্থলে গিয়ে ওই চাল সাধারণ মানুষের মাঝে বিতরণ এবং দোষীদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণের করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। শুক্রবার ওই চাল দুস্থদের মাঝে বিতরণ করা হয়। হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৩ ঘ.