২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের যৌথ সভা শনিবার

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক যৌথ সভা শনিবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক যৌথ সভা শনিবার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকাল তিনটায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগরের দলীয় সাংসদ, সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পদকদের উপস্থিত থাকতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ অনুরোধ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯২৯ ঘ.