ব্রাহ্মণবাড়িয়া, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া এলাকায় বাস চাপায় একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনায় নিহত হালেমা বেগম (৫০) জেলা শহরের উত্তর পইরতলার বাসিন্দা।
সদর থানার ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করেছে। বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করেছে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাসটির চালক ও সহকারীকে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৩ ঘ.
bdnews24