পটুয়াখালী, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে নানির বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনোর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সুমনা (১০) ও সুমাইয়া (৬) সম্পর্কে খালাতো বোন।
শুক্রবার সকাল ৯টার দিকে কাঠপট্টি এলাকায় ওই দুই শিশু মারা যায়।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, বৃষ্টিতে টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে পড়লে প্রথমে সুমনা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় খালাতো বোনের হাত ধরলে সুমাইয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
সুমনা আউলিয়াপুর ইউনিয়নের নূর আলম শরীফের মেয়ে এবং সুমাইয়া কাঠপট্টি এলাকার মো. মিঠুর মেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৫৭ ঘ.
bdnews24