২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে মা-মেয়ে খুন

টাঙ্গাইলের দেলদুয়ারে শ্বাসরোধ করে এক মা ও তার মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

টাঙ্গাইল, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের দেলদুয়ারে শ্বাসরোধ করে এক মা ও তার মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- হাজেরা বেওয়া (৫৫) ও তার মেয়ে নাসরিন আক্তার (২২)। পুলিশ জানিয়েছে, এলাকাবাসী খবর দিলে শুক্রবার সকালে দক্ষিণ পাড়ার একটি ধান ক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা দুজনই কুটির শিল্পের কাজ করতেন। হাজেরা বেওয়ার ছেলে মোস্তফা মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে নাসরিনের স্বামী সিরাজুল ইসলাম জড়িত থাকতে পারে। "প্রায় তিন বছর আগে নাসরিনের সঙ্গে বাসাইল উপজেলার হাবলা দক্ষিণ পাড়া গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে নাসরিনকে নির্যাতন করা হতো। শারীরিক নির্যাতন করে তিন মাস আগে নাসরিনকে তাড়িয়ে দেয় সিরাজুল।" এরপর থেকেই নাসরিন বাবার বাড়িতে ছিলো। মোস্তফা আরো জানান, বাড়িতে ফিরে আসার পর থেকে মাঝেমধ্যেই সিরাজুল তাদের বাড়ি এসে নাসরিনকে ফিরে যেতে হুমকি দিতো। দেলদুয়ার থানার ওসি আবু বকর সিদ্দিকী সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজন সকালে লাশ দেখে পুলিশে খবর দিলে পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৫১ ঘ.