২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় ব্যবসায়ী নিহত

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডা নামক স্থানে বৃহস্পতিবার বাসচাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডা নামক স্থানে বৃহস্পতিবার বাসচাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জয়নাল আবেদিন (৪৫) বেলকুচি উপজেলার চরমুকিমপুর গ্রামের প্রয়াত দীনু সেখের ছেলে। তিনি মাছ কেনা-বেচার ব্যবসা করতেন। কড্ডা পুলিশ ফাঁড়ির হাবিলদার শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী নাবিল পরিবহনের বাসটি জয়নালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পলাতক। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৫৩০ ঘ.