চট্টগ্রাম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির দুই মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তিন কর্মকর্তা।
তারা হলেন- টিআইবি'র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, এর ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন খান এবং সিনিয়র রিসার্চ ফেলো এম ওয়াহিদুল আলম।
বুধবার পৃথক দুই মামলায় চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণি এবং জেলা বিচারিক হাকিম ইব্রাহীম মিয়া এ আদেশ দেন।
টিআইবি'র আইনজীবী আখতার কবীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বাদিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ২৮ জুন পুনরায় মামলা দুটির শুনানির দিন ধার্য করেছে ।
এ সময় তারা তিনজনই পৃথক দুই আদালতে হাজির ছিলেন। এই দুই মামলায় তিন কর্মকর্তা পুনরায় জামিন নেন। তাদের পক্ষে আদালতে আইনজীবীরা হাজিরা দেবেন বলে জানান আখতার কবীর চৌধুরী।
এর আগে গত ৩০ জানুয়ারি টিআইবি কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন।
বিচার বিভাগে দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রাম আদালতের দুই আইনজীবী মোহাম্মদ মহিউদ্দিন ও মুজিবুল হক চট্টগ্রাম মহানগর হাকিম ও জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত বছরের ২৬ ডিসেম্বর মামলা দুটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৩ ডিসেম্বর বিচার বিভাগে দুর্নীতি নিয়ে টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বিচার বিভাগ ও আইনজীবীদের সম্মান ক্ষুণ
bdnews24