২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় হত্যা মামলার আসামি খুন

পাবনার বেড়া উপজেলায় তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে চালাক রফিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

পাবনা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে চালাক রফিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামপুর চরে তার লাশ পাওয়া যায়। রফিক (৪৯) সুজানগর উপজেলার হাসানপুর গ্রামের কহির শেখের ছেলে। তিনি সর্বহারা দলের আঞ্চলিক নেতা ছিলেন বলে পুলিশ জানিয়েছে। বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে লাশটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তবে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। ২০১০ সালের ২০ জুলাই রাতে উপজেলার ঢালারচর পুলিশ ফাঁড়িতে ব্রাশ ফায়ার করে এসআই কফিল উদ্দিনসহ ৩ পুলিশকে হত্যা করে। নিহত রফিক ওই হত্যা মামলার প্রধান আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৮ ঘ.