২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে: আইজিপি

ওসামা বিন লাদেনের নিহত হওয়া ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যাতে কোনো প্রভাব না পড়ে তা নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসামা বিন লাদেনের নিহত হওয়া ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যাতে কোনো প্রভাব না পড়ে তা নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। তা বহাল আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।" বর্তমানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জানিয়ে মহাপরিদর্শক বলেন, ভবিষ্যতে কখনো নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন হলে তা করা হবে। লাদেন নিহত হওয়ার পর কোনো গোষ্ঠী, সংগঠন বা ব্যাক্তির কাছ থেকে কোনো হুমকি এসেছে কি না জানতে চাইলে আইজি বলেন, এ রকম কোনো খবর তিনি পাননি। পাকিস্তানের ইসলামাবাদে সোমবার ভোররাতে মার্কিন সেনাবাহিনীর এক অভিযানে নিহত হন আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকেই তাকে খোঁজা হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোররডটকম/এলএইচ/জেকে/২২৫৯ ঘ.