২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রাক উল্টে নিহত ৩

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মিনি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

কক্সবাজার, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মিনি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হন পাঁচজন। চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং এলাকায় শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালকের সহকারী রফিক আহমদ (১৮), শুটকি ব্যবসায়ী হামিদ হোসেন (৫০) এবং তার ছেলে মোহাম্মদ ফারুক (২৮)। আহত হয়েছেন- মোহাম্মদ মুন্না (২০), মোহাম্মদ মহিমউদ্দিন (২৪), জাফর আলম (২৫), মোহাম্মদ ভুট্টো (৪০) ও শামসুল আলম (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ সাংবাদিকদের বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মিনি ট্রাকটি হারবাং এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে রাস্তার উপর উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হতাহত সবাই ট্রাকের যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০৭ ঘ.