২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ক্যাপিটাল ড্রেজিংয়ের চুক্তি

চট্টগ্রাম বন্দরের 'ক্যাপিটাল ড্রেজিং' এর জন্য মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের 'ক্যাপিটাল ড্রেজিং' এর জন্য মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর হয়েছে। ২২৯ কোটি টাকা ব্যয়ে মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং কর্পোরেশন এ কাজ করবে। চট্টগ্রাম বন্দর রেস্টহাউজে দুপুরে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে বন্দর চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলাম এবং মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং কর্পোরেশনের পক্ষে এর পরিচালক (কর্পোরেট) আব্দুর রহমান মো. নূর চুক্তিতে সই করেন। এ সময় নৌমন্ত্রী শাহজাহান খান উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় বন্দরের এক নম্বর জেটির উজানে কর্ণফুলী নদীর দুই দশমিক ৬০ কিলোমিটার এলাকা থেকে ৩৫ লাখ ৪০ হাজার ঘনমিটার মাটি-বালি উত্তোলন করা হবে। এ ছাড়া দুই হাজার ৬১৫ মিটার দীর্ঘ তীর রক্ষা এবং ৪০০ মিটার দীর্ঘ জেটি নির্মাণ করা হবে। ২০০৯ সালের ১৯ অক্টোবর নৌ-পরিবহন মন্ত্রণালয় এ প্রকল্প অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬০৭ ঘ.