সিলেট, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। আহত হয় আরো অন্তত ২০ বাসযাত্রী।
নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকালে ঢাকা-সিলেট সড়কের ব্রাহ্মণগ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি শাহিনুর রহমান সাংবাদিকদের জানান, বিকাল ৫টার দিকে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়।
লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি শাহিনুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৩৮ ঘ.
bdnews24