২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক পুরস্কার পেলো ঢাকা ওয়াসা

বিশ্ব পানি সম্মেলনে 'ওয়াটার পারফরমেন্স ইনিশিয়েটিভ' বিভাগে পুরস্কৃত হয়েছে ঢাকা ওয়াসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব পানি সম্মেলনে 'ওয়াটার পারফরমেন্স ইনিশিয়েটিভ' বিভাগে পুরস্কৃত হয়েছে ঢাকা ওয়াসা। জার্মানির বার্লিনে গত ১১ থেকে ১৯ এপ্রিল বিশ্ব পানি সম্মেলনে ওয়াসাকে এ স্বীকৃতি দেওয়া হয় বলে সোমবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের হাতে এ পুরস্কার তুলে দেন। ওয়াসাসহ বিভিন্ন দেশের পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রায় ৫০০ প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২১০২ ঘ.