২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ফরিদপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের সালথা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাউলিকান্দা গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহতরা হলো- কাউলিকান্দা গ্রামের রফিকের ছেলে ফয়সাল (৫) এবং ইউনুসের মেয়ে জিয়াসমিন (৬)। পরিবারের বরাত দিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক এস্কেন্দার আলী জানান, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে এ দু'জন ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.