চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জব্বারের বলী খেলা উপলক্ষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে রোববার থেকে শুরু হয়েছে তিন দিনের বৈশাখী মেলা।
নগরীর বদরপাতি এলাকার আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে প্রথম এ 'প্রীতি কুস্তি' প্রতিযোগিতার আয়োজন করেন। সেই থেকে প্রতি বছর ১২ বৈশাখ জব্বারের বলী খেলার আয়োজন করা হচ্ছে।
লালদীঘির মাঠ ঘিরে বিস্তীর্ণ এলাকাজুড়ে এ মেলার ১০২তম আসর বসেছে এবার। সোমবার বিকাল ৪টায় শুরু হবে জব্বারের বলী খেলা নামের সেই কুস্তি প্রতিযোগিতার।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার শওকত বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১৫০ জন বলী এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিবহ এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম।
বলী খেলার গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন টেকনাফের আলম বলী (৪০)। এ খেলাকে কেন্দ্র করে লালদীঘি মাঠ, কোতোয়ালী মোড়, টেরিবাজার, আন্দরকিল্লা, হাজারী গলি, কেসি দে রোড, বদরপাতি, সিনেমা প্যালেস মোড়, জেলরোডসহ প্রায় এক বর্গকিলোমিটার এলাকা জুড়ে বসেছে দেশীয় পণ্যের মেলা।
মাঠে ও সড়কের দুই পাশে সরি সারি দোকানে মাটির খেলনা, টাট্টুঘোড়া, পুতুল, ফুলের টব, হাড়ি-পাতিল, বেতের তৈজস, কাঠ-বাঁশের আসবাব, হাত পাখা, ঝাড়, কুলা, পলো, মুড়ি-মুড়কি, নাড়
bdnews24