২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বজ্রপাতে নিহত ১

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

বরিশাল, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। নিহত আনিছ হাওলদার (৩৮) সৈয়মতক্তা দাখিল মাদ্রাসার কর্মচারী ছিলেন। বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. জব্বার খান জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে আনিছ মাঠে গরু আনতে যায়। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩৩ ঘ.