২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বুধবার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় বুধবার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ফতুল্লার পঞ্চবটির বিসিক শিল্পনগরীতে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালুকদারের নেতৃত্ব বিকেএমইএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বিসিক কর্মকর্তা মোতাহার হোসেনসহ বিপুল র‌্যাব ও পুলিশ অভিযানে অংশ নেয়। ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালুকদার জানান, বিসিক শিল্পনগীর ভেতরে ড্রেন থেকে তিন ফুট জায়গা ছেড়ে ভবন নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। অনেক শিল্প প্রতিষ্ঠান ড্রেন দখল করে অবৈধভাবে চায়ের দোকান, জেনারেটরের ঘর, গুদামসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিল। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ১৫ দিন আগে নোটিশ দেওয়া হলেও তারা সেগুলো সরায়নি। নারায়ণগঞ্জ পৌরসভার বুলডেজার দিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.