২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বোমাসহ আটক ১

পটুয়াখালী শহরের কলেজ রোড থেকে বোমাসহ একজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 02:24 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

পটুয়াখালী, এপ্িরল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী শহরের কলেজ রোড থেকে বোমাসহ একজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ৯টার দিকে শংসপ্তক লেনের একটি বাসা থেকে প্রফুল্ল দাস (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। প্রফুল্ল দাস দুমকি উপজেলার জলিসা গ্রামের বিশ্বেশর দাসের ছেলে। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নুরুজ্জামান বলেন, প্রফুল্ল দাস দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে খবর রয়েছে। গোপন সংবাদ পেয়ে শংসপ্তক লেনের ওই বাসা থেকে একটি ব্যাগ থেকে লাল টেপ মোড়ানো ৩টি ছোট ও একটি বড় হাত বোমা উদ্ধার করা হয়। এ ছাড়া ১টি লাল রঙেরসহ ২টি পাসপোর্ট, ৩টি মোবাইল ফোন সেট, ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫১ ঘ.