২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৮ জন ভিএসকে ইউএলও পদে পদোন্নতির প্রস্তাব

৮৮ জন ভেটেরিনারি সার্জনকে (ভিএস) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) হিসেবে পদোন্নতির প্রস্তাব চূড়ান্ত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮৮ জন ভেটেরিনারি সার্জনকে (ভিএস) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) হিসেবে পদোন্নতির প্রস্তাব চূড়ান্ত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) এক সভায় এ সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন ও প্রাণিসম্পদ) মোশাররেফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সচিব উজ্জ্বল বিকাশ দত্তের সভাপতিত্বে ডিপিসির সভায় ১৯তম বিসিএসের ৮৮ জন ভেটেরিনারি সার্জনকে ইউএলও পদে পদোন্নতির প্রস্তাব চূড়ান্ত করা হয়।" প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে এদের পদোন্নতির জন্য তালিকাভুক্ত করা হয় বলে জানান তিনি। প্রস্তাবটি পরিমার্জনের মাধ্যমে কয়েকদিনের মধ্যে মন্ত্রীর অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রীর অনুমোদন পেলেই পদোন্নতির আদেশ জারি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/জেকে/১৭৫৪ ঘ.