২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীরা মারধর করলেন আসামিকে

হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে আদালতের বারান্দায় আইনজীবীরা সহোদর তিন আসামিকে মারধর করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে আদালতের বারান্দায় আইনজীবীরা সহোদর তিন আসামিকে মারধর করেছেন। সোমবার জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই তিন আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হামলার অভিযোগে মামলা করেছেন বাদীর আইনজীবী। মারধরের শিকার সোনারগাঁও উপজেলার ইসলামপুর গ্রামের আবদুল বাসেদের ছেলে মিলন জানান, পারিবারিক কারণে তার স্ত্রী তাদের একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এক মাস আগে তার দুই ভাই আসাদুজ্জামান ও স্বপন এবং তার বিরুদ্ধে স্ত্রী শাহিনা একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় তারা তিন ভাই আদালতে হাজিরা দিতে যান। আদালতের বারান্দায় তার স্ত্রীর আইনজীবী আল মামুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল মামুন ও অন্য আইনজীবীরা তাদের মারধর করেন। তারা দৌড়ে আদালতের ভেতরে আশ্রয় নিলে সেখানেও মারধর করা হয়। এ ব্যাপারে বাদী শাহিনার আইনজীবী আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা তার ক্লায়েন্টকে আদালতের বারান্দায় হুমকি দিয়েছিল। তাই আইনজীবীরা তাদের পিটুনি দিয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফতুল্ল