শেরপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর, ঝিনাইগাতি, শ্রীবরদী, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে।
এ সময় ঝিনাইগাতীতে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ঝড় স্থায়ী ছিল।
ঝিনাইগাতী উপজেলার হলদীবাটা গ্রামের সবুজা বেগম (২৫) ঝড়ের সময় বজ্রপাতে মারা যান।
ঝড়ে বিভিন্ন স্থানে আরো আটজন আহত হয়েছে। দু'টি বসত ঘর পড়ে গেছে। উপড়ে গেছে বহু গাছপালা।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, হলদীবাটা গ্রামের আবুল কাসেমের বসতঘরসহ দু'টি ঘরের ওপর প্রচণ্ড বজ্রপাত হলে ভেতরে থাকা তার স্ত্রী সবুজা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া গান্ধীগাঁও এলাকার মশিউর রহমান (৩২), রিয়াজ মিয়া (১৮) ও তাওয়াকুচার সোহেল (২৮), শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামের মোহসেনা বেগম (২৬), সদর উপজেলার ভাতশালা এলাকার আয়তুল
bdnews24