২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ ও ঝিনাইদহে দু'টি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ ও ঝিনাইদহে দু'টি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে বাস চাপায় মোটরসাইকেল চালক এবং বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল চাপায় মারা যান এক পথচারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ৭টার দিকে হাটিকুমরুল মোড় গোলচত্বরে নিহত রতন আলী (২৯) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড় শাইল বাদাইল গ্রামের বাসিন্দা। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রতন মোটরসাইকেলে স্ত্রী রোখসানা আলীকে (২৭) নিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রতন মারা যান। এতে তার স্ত্রী সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ১১টার দিকে রতনের লাশ স্বজনদেও কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। ঝিনাইদহ প্রতিনিধি জানান, বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শৈলকুপার বারইপাড়া গ্রামে নিহত আব্দুর রশিদ (২০) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী বারইপাড়া গ্রামের শামীম আহমেদ জানান, আব্দুর রশিদ গাড়াগঞ্জে খালা বাড়ি বেড়াতে আসেন। সন্ধ্যায় খালাতো ভাইয়ের সঙ্গে আলমসাধুতে (ইঞ্জনচালিত যানবাহন) চড়ে বারইপাড়ায় বৈশাখী মেলা দেখতে যান। গাড়ি থেকে নেমে ভাড়া দেওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। শৈলকুপা হাসপাতলে নেওয়ার পর চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে। শৈলকুপা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/সিএস/ডিডি/১৭৫০ ঘ.