২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

হবিগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

হবিগঞ্জ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের ধুলিয়াখালে এ দুর্ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান। নিহত গিয়াস উদ্দিন (২২) লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের আব্দুল আলীর ছেলে। ওসি আরো জানান, লাখাইগামী রকেট পরিবহনের একটি বাস ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহতরা হলেন ফারুক (৩৫), জিল্লু (৫০), সাফাজ্জল (১২), আজিজ (২৫), আবিদ (৩০) আফরোজ (৪০), খোকন (১৪), সজল (২২), পলাশ (১৫), খালেক (২২), ওয়াহিদ (৪০), মাসুদ (৪০), গোলাপ (২০), সাদ্দাম (১৮), মধু মিয়া (২৮), জয়নাল (২৫), আল আমিন (১৮), বকুল (৫০), সাওয়াল (৩৩) এবং রহমত আলী (২৬)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬১১ ঘ.