২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মাওয়া ফেরিঘাটে যাওয়ার সময় কেরানীগঞ্জের কাছে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটানায় আহত হয়েছেন আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 06:57 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া ফেরিঘাটে যাওয়ার সময় কেরানীগঞ্জের কাছে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটানায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের কুচিয়ামায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত দুজনের নাম ইমরান (২৩) ও রাসেল (২২)। এদের মধ্যে ইমরান রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্র। নিহত রাসেলের চাচাতো ভাই রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ইমরান ও রাসেল তাদের আরেক বন্ধু মিয়াকে (২৪) নিয়ে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর থেকে মোটর সাইকেলে চড়ে মাওয়া ফেরি ঘাটে বেড়াতে যাচ্ছিলো। কুচিয়ামা ব্রিজের দক্ষিণ পাড়ে একটি বাসের ধাক্কায় তারা তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, ইমরান ও রাসেল মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের স্বজনরা লাশ নেওয়ার জন্য থানায় গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০০৫২ ঘ.