ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুল দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহসভাপতি সেলিমা রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান।
এরপর চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিবর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরফত আলী সপু, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে নেত্রীকে শুভেচ্ছ জানান।
খালেদা জিয়াও দলের নেতাকর্মীদের নতুন বছরের শুভেচ্ছা জানান।
পরে চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪১৮ বঙ্গাব্দের প্রথম দিনটি বরণ করে নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২২২৯ ঘ.
bdnews24