২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জে বিদ্যুতের দাবিতে অবরোধ

বিদ্যুৎ সরবরাহের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুইঘণ্টা রেলপথ-রাজপথ অবরোধ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

গাইবান্ধা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সরবরাহের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুইঘণ্টা রেলপথ-রাজপথ অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বামনডাঙ্গা রেলস্টেশনে সান্তাহার-লালমনিরহাট রেলপথ এবং সুন্দরগঞ্জ-রংপুর সড়কপথ অবরোধ করা হয়। এ সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন দোলনচাঁপা দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকে। পরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আলম ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। সুন্দরগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এক হাজারের বেশি কৃষক বামনডাঙ্গা রেলস্টেশনে সমেবেত হয়ে অবরোধে অংশ নেয়। পরে বামনডাঙ্গা রেলস্টেশন চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম, জেলা সেচ মোটর মালিক সমিতির সম্পাদক চাঁন্দ মিয়া, কৃষক নাদিম মাহামুদ, হাবিব মিয়া, আইয়ুব আলী প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার ২১টি ইউনিয়নে ১৩দিন ধরে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকে না। ফলে বোরো ধান ক্ষেত শুকিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৮ ঘ.