২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় নৌকাডুবিতে শ্রমিকের মৃত্যু

নরসিংদী সদর উপজেলায় মেঘনা নদীতে নৌকা ডুবে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

নরসিংদী, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় মেঘনা নদীতে নৌকা ডুবে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামের কাছে বুধবার দুপুরে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত সজল (২৫) লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ধলাপাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে। ভংগারচর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দী থেকে বাঁশ ও কাঠভর্তি একটি নৌকা পূর্বহাটি নিজগ্রামের দিকে যাওয়ার সময় মেঘনার মোহনায় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পড়ে স্থানীয়রা সজলের লাশ উদ্ধার করে। নৌকায় সজল ছাড়া আরো চারজন ছিলেন। তারা সাঁতরে কূলে উঠেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫১ ঘ.