রাজশাহী, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের তিন দিন পর রাজশাহী মহানগরীর ব্যবসায়ী আমিনুল হকের খণ্ড খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে নগরীর আলুপট্টি এলাকায় ব্যবসায়ী সারোয়ার হোসেনের ভাড়া বাসা থেকে আমিনুল হকের ছয় টুকরো লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ওই বাড়িতে নগদ সাড়ে ১৯ লাখ টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও করাতও পেয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারোয়ার এবং তার সহযোগী আব্দুল হাকিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুজনেরই বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ব্যবসার কারণে দীর্ঘ দিন থেকে তারা রাজশাহীতে বসবাস করছেন।
নিহত আমিনুল (৪৭) নগরীর এক জন প্রথম শ্রেণীর ঠিকাদার এবং সাহেব বাজার আরডিএ মার্কেট সংলগ্ন 'হক ইন্টারন্যাশনাল' নামের একটি আবাসিক হোটেলের মালিক।
গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নওদাপাড়ার বাসা থেকে কিছু কাগজপত্র নিয়ে তিনি সাহেব বাজার জিরো পয়েন্টে আসেন। গাড়িচালক আসগর আলীকে সাহেব বাজার বড় মসজিদের কাছে অপেক্ষা করতে বলে গাড়ি থেকে নেমে যান তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এরপর আমিনুলের শ্যালক মাহমুদুর রহমান রোববার রাতে বোয়ালিয়া মডেল থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। পরে আমিনুলের স্ত্রী মাসুমা মামলা করেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল কলের সূত্র ধরে রাত ৩টার দিকে আলুপট্টি এলাকার সারোয়ারের ভাড়া বাসায় তল্ল
bdnews24