ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে ২৮ বাউলের চুল-দাড়ি-গোঁফ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার সভায় এ সুপারিশ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কমিটির সদস্য মমতাজ বেগম।
তিনি জানান, বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন এ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী।
গত ৫ এপ্রিল রাজবাড়ীর পাংশা উপজেলায় লালন ভক্ত ২৮ বাউলকে 'তওবা' পড়িয়ে তাদের মাথার চুল ও দাড়ি-গোঁফ কেটে দেওয়ার ঘটনা ঘটে।
ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার বৈঠকে বলা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
শিল্পী মমতাজ বেগম জানান, কারো অধিকার যাতে ক্ষুণ
bdnews24