ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্লীলতাহানির পাঁচদিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাদিকুন নাহার (১২) মারা যায়।
জিনুদপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সাদিকুন নাহার কাঠালিয়া গ্রামের সফিকুল ইসলামের মেয়ে।
ধর্ষণের অভিযোগে একই গ্রামের দয়াল পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নবীনগর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার (৬ এপ্রিল) মধ্য রাতে ঘরে সিঁদ কেটে ঘরে ঢুকে দয়াল পাল সাদিকুন নাহারের ধর্ষণ করে।
গুরুতর অবস্থায় এতদিন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এ ঘটনায় সাদিকুন নাহারের চাচা রফিকুল ইসলাম নবীনগর থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.
bdnews24