২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজিপুরে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে পুরো উপজেলায় এক ঘণ্টাব্যাপী ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হয়। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতির পরিমাণ এখানো নির্ধারণ করা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, এতে চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জিত নাও হতে পারে। তেকানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের শিলাবৃষ্টির কারণে ধান গাছ মাটিতে হেলে পড়েছে। সোনামুখী ইউপি সদস্য কৃষক উজ্জ্বল কুমার ভৌমিক জানান, তার ১০ বিঘা ক্ষেতের অধিকাংশ ধানই মাটিতে হেলে পড়েছে। পুরো ইউনিয়নেই এক অবস্থা। তিনি কোনো ধানই ঘরে নিতে পারবেন না বলে জানান। মেঘাই গ্রামের ভুট্টাচাষি জহুরুল ইসলাম জানান, শুধু ধান ক্ষেত নয়, ভুট্টা ক্ষেত এবং আম-কাঁঠালের মুকুলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১২ ঘ.