২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের দরপত্র এনএসআই'র ছাড়পত্র বাধ্যতামূলক করার সুপারিশ

চট্টগ্রাম বন্দরের দরপত্র প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ছাড়পত্র বা অনাপত্তিপত্র বাধ্যতামূলক করার সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের দরপত্র প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ছাড়পত্র বা অনাপত্তিপত্র বাধ্যতামূলক করার সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া বন্দরের সব দরপত্র প্রক্রিয়া ২০১২ সালের মধ্যে শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। রোববার কমিটির সদস্য সামশুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এবং যারা এরই মধ্যে কাজ করছেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।" "কমিটি নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও কর্ণফুলী কন্টেইনার টার্মিনালের (সিসিটি) আলোকে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে জোর দিয়েছে", যোগ করেন তিনি। এর আগে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এক তথ্য বিবরণীতে বলা হয়, বৈঠকে প্রস্তাবিত সমুদ্রবন্দর নির্মাণ, উন্নয়ন ও স