২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুরে বাসচাপায় জবি ছাত্র নিহত

নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়/নারায়ণগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাসচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার যাত্রামুড়া টাঁটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহত তৈয়ব নূর চৌধূরী বাপ্পী (২৩) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। তিনি যাত্রীমুড়া টাঁটকি এলাকার ওয়েল গ্র"পের কোয়ার্টারে থাকতেন। তৈয়বের সহপাঠীরা জানায়, সেখান থেকেই প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাস্পাসে আসতেন তৈয়ব। তার বাড়ি চট্টগ্রামের কালুরঘাটের মৌলভীবাজার এলাকায়। বাপ্পীর চাচাতো ভাই মো. আলাউদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠার জন্য তৈয়ব রিকশা করে কোয়ার্টার থেকে বাসস্ট্যান্ডের দিকে আসছিলো। পথে বিপরীতদিক থেকে আসা বাসটি রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থালেই তিনি মারা যান। কাঁচপুর পুলিশ ফাঁড়ির ওসি শাহরিয়ার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাপ্পীর মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী কাঁচপুরে আসেন। তারা বেলা সাড়ে ১১টার দিকে কাঁচপুর সেতুর পূর্ব পাশে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ওসি জানান, এ সময় মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪১ ঘ.