২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আবেদন

সাংবাদিকদের নিয়ে মন্তব্য করায় বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বিরুদ্ধে দায়ের মানহানির মামলাটি প্রত্যাহারে আবেদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 07:43 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

বগুড়া, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের নিয়ে মন্তব্য করায় বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বিরুদ্ধে দায়ের মানহানির মামলাটি প্রত্যাহারে আবেদন করা হয়েছে। বগুড়ার বিচার বিভাগীয় মুখ্য হাকিমের আদালতে রোববার মামলার বাদি বার্তা সংস্থা সিএনএস'র রাজশাহী বিভাগীয় ভ্রাম্যমাণ প্রতিনিধি মো. সুমন সরদার মামলা প্রত্যাহারে আবেদন জানালে বিচারক মো. হাসানুজ্জামান তা আমলে নেন। সুমন সরদারের আইনজীবী মো. আজাদ হোসেন তালুকদার সাংবাদিকদের বলেন, "সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আলোচনার সময় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বাণিজ্য মন্ত্রীর বক্তব্যের কারণে দুঃখ প্রকাশ করায় বাদি মামলা প্রত্যাহারের জন্য আদালতে প্রার্থনা করলে বিচারক বিষয়টি আমলে নেন।" বাণিজ্যমন্ত্রী গত ৫ এপ্রিল তার কার্যালয়ে বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল সল্ট ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে সাংবাদিকদের সবচেয়ে বড় দুর্নীতিবাজ অভিহিত করে বক্তব্য দেন বলে পরদিন বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়। তার ওই বক্তব্যকে কেন্দ্র করে সুমন ৭ এপ্রিল ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একই আদালতে মামলাটি দায়ের করেন। সুমনের অভিযোগ, মন্ত্রীর ওই বক্তব্যে সাংবাদিক হিসেবে তার সম্মান ক্ষুণ