২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৈতিক স্খলনের অভিযোগে এএসআই বরখাস্ত

নৈতিক স্খলনের অভিযোগে নরসিংদী ডিবি পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

নরসিংদী, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৈতিক স্খলনের অভিযোগে নরসিংদী ডিবি পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নরসিংদীর পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) আক্কাছ উদ্দিন ভূইয়া এ বরখাস্তের আদেশ দেন। বরখাস্ত হওয়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম নরসিংদী পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এসপি আক্কাছ উদ্দিন ভূইয়া জানান, দুপুরে নিজ কার্যালয়ে এলাকার এক মহিলার সঙ্গে অনৈতিক কাজ করার সময় শরিফুল ইসলাম ধরা পড়েন ওই মহিলার স্বামীর হাতে। পরে তার স্বামী বিষয়টি লিখিতভাবে জানালে এসপি এ ব্যবস্থা নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.