২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিটুনিতে ৪ 'ডাকাত' নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হন পাঁচজন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

গাজীপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হন পাঁচজন। শনিবার রাতে কড়িহাতা ইউনিয়নের দিঘীরকান্দা এলাকায় এ ঘটনায় নিহতদের দু'জন হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাসুদ (৪০) ও নুরু (৩৫)। বাকি দু'জনের নাম জানা যায়নি। আহতরা হলেন- রাজিব (১৯), আফাজ শেখ (২০), মনির হোসেন (২০) মইনুল (২০) ও এরশাদ (২০)। তাদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাপাসিয়া থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে দিঘীরকান্দা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে এলাকাবাসী নয়জনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে রাম দা ও ছোরাসহ দেশিয় অস্ত্রশন্ত্র উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৮ ঘ.