২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা

ইংরেজি মাধ্যমের দুই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২১ এপ্রিল শুরু হচ্ছে জাতীয় আন্তস্কুল 'মাইন্ড স্পার্ক কুইজ' প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি মাধ্যমের দুই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২১ এপ্রিল শুরু হচ্ছে জাতীয় আন্তস্কুল 'মাইন্ড স্পার্ক কুইজ' প্রতিযোগিতা। প্রতিযোগিতা উপলক্ষে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, ইংরেজি মাধ্যমের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তাদের নিবন্ধন করতে হবে ১৯ এপ্রিলের মধ্যে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট চারটি গ্র"প প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতি গ্র"পের সদস্য হবে দু'জন। ২১ এপ্রিল প্রতিযোগীদের একটি লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে পারবে। সর্বোচ্চ নম্বরধারী মোট ১০টি গ্র"প চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। ৩০ এপ্রিল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রতিযোগিতা উদ্বোধন করেন গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করেছে ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট ও এডুকেশনাল ইনিশিয়েটিভস (ইআই)। ইআই'র ইন্টারন্যাশনাল সেলস বিভাগের প্রধান বিধান সরকার শনিবারের অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্দেশ্য ও নিয়মাবলী উপস্থাপন করেন। তিনি জানান, প্রতিযোগিতার প্রশ্ন হবে মূলত বিজ্ঞান এবং গণিত বিষয়ক। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বলেন, এ প্রতিযোগিতা শুধু ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ। অথচ দেশের একটি বিশাল অংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি এ প্রতিযোগিতা সব শিক্ষার্থীর জন্য আয়োজনের আহ্বান জানান। দ্য ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম বলেন, তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এ প্রতিযোগিতা সাহায্য করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৮৫৩ ঘ.